রবিন এডওয়ার্ডস র‌্যাডিসন ব্লু’র নতুন জিএম

0

সিটিনিউজবিডি :   রবিন এডওয়ার্ডস র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র নতুন মহাব্যবস্থাপক (জিএম)  । গতকাল শনিবার পাঁচ তারকা হোটেলটির পি আর ও তাকরিন খান পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিন এডওয়ার্ডস এর আগে চীন, পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক গ্রুপ ইন্টার-কন্টিনেন্টাল হোটেল অ্যান্ড রিসোর্টস, স্টারউডস হোটেল রিসোর্টসসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করেছেন। এসব প্রতিষ্ঠানে তিনি ভাইস প্রেসিডেন্ট, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এডওয়ার্ডস দুই দশকের বেশি সময় ধরে হোটেল অ্যান্ড রিসোর্ট বিষয়ক ব্যবসা ও সেবা কার্যক্রমে সংশ্লিষ্ট রয়েছেন। ক্যারিয়ারে প্রি-ওপেনিং প্রোজেক্ট, রিপোজিশনিং এবং বেশ কিছু বহুমুখী ব্যবসায়ী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

ব্রিটিশ এই নাগরিক যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয়েছেন। তিনি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেটর, ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটি অপারেশনস সার্টিফিকেট, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন, রুমস ডিভিশন ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন অ্যান্ড ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ম্যানেজম্যান্ট স্পেশালাইজেশন‘র ওপর বিশেষ দক্ষতা অর্জন করেন।

পেশাগত জীবনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ রবিন এডওয়ার্ডস ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন-২০১৪’র আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন। ২০১৩-১৪ সালে চীনা স্টারলাইট অ্যাসোসিয়েশন তাকে বছরের সেরা মহাব্যবস্থাপক হিসেবে পুরস্কৃত করেছে।

র‌্যাডিসন ব্লু’র দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রবিন এডওয়ার্ডস বলেন, প্রথম সপ্তাহেই আমি দেখেছি হোটেলের অভিজ্ঞ টিম ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমরা ভালো কিছু করবো, এতে আমার কোনো সন্দেহ নেই। ঠিক এখান থেকে আমাদের ভবিষ্যতটা দেখার অপেক্ষায় থাকলাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.