চন্দনাইশ জোয়ারা মাদরাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

0

নিজস্ব সংবাদদাতা  : উপজেলা সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২১ আগস্ট সকালে মাদরাসায় মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ শেখ মো. নেয়ামত উল্লাহ।

শিক্ষক মাহফুজ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা ছলিমুল হক, মো. মুছা, শিক্ষার্থী আতাউর রহমান রাফি, মো. আবছার উদ্দিন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যেকোন ধরনের কার্যকলাপের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান। বিশেষ করে শিক্ষার্থীদেরকে নিয়মিত মাদরাসায় উপস্থিত এবং অধ্যবসায়ের প্রতি গভীরভাবে মনোনিবেশ হওয়ার জন্য জোর তাগিদ প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.