চন্দনাইশ বরমায় দুস্থ মহিলাদের ভিজিডি এর চাল বিতরণ

0

চন্দনাইশ প্রতিনিধি :   বরমা ইউনিয়নের দুস্থ মহিলাদের মাঝে  ভিজিডি এর চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব রাজীব কুমার মিত্র’র সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লুৎফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, সাংবাদিক এস কফিল, ইউপি মেম্বার নওশা মিয়া, আবু জাফর, অমর কান্তি ভট্টাচার্য্য ও বরমা উচ্চ বিদ্যালয় এসএমসি সদস্য আনোয়ারুল ইসলাম ভেসফা ও এনজিও ব্যক্তিত্ব মোজাম্মেল হক।

এতে ইউনিয়নের ৭৭জন দুস্থ মহিলাদের মাঝে ৬০কেজি চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নারীদেরকে সঞ্চয়ী, আয়বর্ধক কাজে নিজেদের নিয়োজিত করার জন্য আহবান জানানো হয়। এছাড়াও ধর্ম ও রাষ্ট্র বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। ছেলে মেয়েদের চরিত্র গঠন, আত্মনির্ভরশীল ও আয়বর্ধক কাজ এবং লেখা-পড়ার উপর দায়িত্বশীল হতে হবে মন্তব্য করেন ইউএনও। ভিজিডি এর চাল বিতরণ অনুষ্টানটি ২৮ আগস্ট রবিবার বরমা ইউপি কার্যালয়ে অনুষ্টিত হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.