চন্দনাইশে থানা প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের সমন্বয় সভা

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চন্দনাইশ থানা প্রশাসনের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আজ ৪ অক্টোবর বিকালে থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত সমন্বয় সভা থানা অফিসার ইনচার্জ শেখ মো. নেয়ামত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিত, সাধারণ সম্পাদক বলরাম চক্রবর্তী, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর ইসলাম, চেয়ারম্যান যথাক্রমে নুরুল ইসলাম, আহদুর রহমান ভেট্টা, আলমগীরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল নোমান বেগ, আমিন আহমেদ চৌধুরী রোকন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সি. সহ-সভাপতি বিষ্ণুযশা চক্রবর্তী, সমীরণ দাশ তপন, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন কুমার সুশীল, সাধারণ সম্পাদক কাউন্সিলর অজয় দত্ত, কুমার রায় চৌধুরী, কৃষ্ণ চক্রবর্তী, অজিত ব্যানার্জী, স্বপন চৌধুরী, বিকাশ দে, রূপক ঘোষ, কাজল কান্তি মিত্র, ডা. যতীন্দ্র, সাধন রুদ্র, শিমুল পাল, দোলন দে, বাপ্পু ধর, অনুপ দে প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মাদকমুক্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে আজানের সময় মাইক বন্ধ রাখা এবং স্বেচ্ছাসেবকদের হাতে বেইজ ধারনের আহ্বান জানান। পূজা চলাকালীন সার্বক্ষণিক আনসার বাহিনীদের পূজামন্ডপে অবস্থান করার নির্দেশ প্রদান করেন। পূজামন্ডপে কাউকে নেশাগ্রস্থ অবস্থায় পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে মর্মে থানা প্রশাসন উল্লেখ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.