চবিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

0

চবি প্রতিনিধি :   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখার ৭০ জনের ঘোষিত এ কমিটি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে । চবির ছাত্রদল শাখার কমিটি ১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল ।

চবি ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি নিয়ে তারা অভিযোগ করেন , দীর্ঘ ছয় বছর পর ঘোষিত এ কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং ৩৬ জন সহ-সভাপতি, ৩১ জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে যেখানে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি সহ সাত থেকে আট জনের ছাত্রত্ব নেই ।

উল্লেখ্য সাড়ে তিন বছরের বেশি সময় ধরে তিন সদস্যবিশিষ্ট আংশিক ও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। সংগঠনটি যে ক্যাম্পাসে আছে সেটিই ভুলতে বসেছিল নেতা কর্মীরা। চবি ছাত্রদল নাম হলেও মূলত তাদের আন্দোলন কর্মসূচি ছিল শহরের মুরাদপুর, চকবাজার, ২নং গেইট অথবা অক্সিজেন মোড়ে। ক্যাম্পাসে তাদের কোনো কর্মসূচি তো দূরে থাক, ছিলনা কোনো সাংগঠনিক কর্মকান্ড। বর্তমানে হাতে গোনা যে কয়জন নেতাকর্মী ক্যাম্পাসকে আকড়ে ধরে আছেন তাদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ আর হতাশা। এদিকে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকায় সংগঠনটি অস্তিত্ব সঙ্কটে পড়েছে বলে মত দিয়েছে সংশ্লিষ্টরা

অভিযোগে জানা যায়, জৈষ্ঠতা লঙ্গন, আঞ্চলিকতার প্রাধান্য, নিষ্কৃয়দের পদায়ন, কারা নির্যাতিতদের বাদ, বিবাহিত ও ছাত্রত্ব নেই এমন অনেকের পদ লাভ, শিবির নেতার কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, বিশ্ববিদ্যালয় শেষে চাকুরীরতদের পদ দেয়াসহ নানাবিধ কারনে ইতোমধ্যে পদ বঞ্চিত ও যথাযথ পদ লাভে ব্যর্থরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ্ও সমাবেশ করেছে। গণহারে পদত্যাগ অথবা ঘোষিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণাসহ নানা কৌশলে এগুনোর সিন্ধান্ত নিয়েছে ছাত্রদলের বৃহৎ একটি অংশ।

এদিকে বাণিজ্যের মাধ্যমে অযোগ্য,অছাত্র,চাকরিজীবি ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত কমিটি বাতিলের দাবীতে ১৯ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের শুরুতে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ আকরাম এর কুশপুত্তলিকা দাহ করে। পরে সংক্ষিপ্ত এক সমাবেশে তারা বলেন, হয় কমিটি বাতিল করতে হবে নয় পুর্নবিন্যাস করতে হবে। ত্যাগী ও যোগ্যদের কমিটিতে যথাযথ মূল্যায়ণ করতে হবে। অন্যথায় ছাত্রদলের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।
এ সময় বক্তব্য রাখেন নিউটন দত্ত, মোহাম্মদ মিজান উদ্দিন, মোঃ জাহেদ, মো: আনিস, মোঃ সোহেল, মো: মনির হোসেন মিয়াজী, মোঃ হেলাল, মামুনুর রশিদ মামুন, মোঃ সালাহউদ্দিন, আবু বক্কর সিদ্দিক মাছুম, নকিব উদ্দিন, হাসান রুহুল আমিন, মোঃ রাসেল, শাহী ইমরান, আসাদ, জনি, জয়নাল, ইকবাল করিম, আকবর আজিজ,সাইফুল,জয়নাল।
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইদ্রিছ, রনি, ইকবাল হোসেন, রাশেদ রেজা, আব্দুল আলিম, জিসান, আরাফাতুল ইসলাম, জাকির, মোকাররম, আতিক, জামান, রুবেল, রাশেদ, বিনয়, সরোয়ার, শাহাদাত, জাহাঙ্গীর, সাগর প্রমূখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.