নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : উপজেলার সাতবাড়ীয়া হাছনদন্ডীতে মামার বাড়ীতে বেড়াতে এসে তিন বছরের তাসপিয়া পার্শ্ববর্তী পুকুরে ডুবে মারা গেছে।
গতকাল ১৯ অক্টোবর বেলা সাড়ে ১১ ঘটিকার সময় হাশিমপুর আদর্শ গ্রামের নুর হোসেনের তিন বছরের কন্যা তাসপিয়া হাছনদন্ডীতে মামার বাড়ীতে বেড়াতে এসে খেলতে খেলতে সবার অগোচরে পার্শ্ববতী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাসপিয়াকে পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ বিভাগের আরও খবর
