চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, জেলা পরিষদের নিজস্ব জায়গায় মার্কেট নির্মাণের মধ্য দিয়ে এলাকার কিছু ব্যবসায়ীদের স্বাবলম্বী করার পাশাপাশি জেলা পরিষদের জায়গা দখলমুক্ত হয়েছে। সরকার নাগরিকদের উন্নয়নে জেলা পরিষদের বরাদ্দ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সেখানে মসজিদ, মাদরাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়া হয়েছে এবং এ বরাদ্দ আগামীতেও জনগণের স্বার্থে অব্যাহত থাকবে বলে তিনি মত ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দৌরগোড়ায় সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। সে সাথে উন্নয়নমূলক কর্মকান্ডগুলো যথাযথভাবে পরিচালনার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে আধুনিক ডিজিটালাইজড বাংলাদেশে রূপান্তরিত করে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে জেলার প্রতিটি গ্রামে-গঞ্জে জেলা পরিষদের বরাদ্দগুলো যথাযথভাবে দেয়া হচ্ছে এবং কর্মকান্ডগুলো অব্যাহত রয়েছে।
এর আগে তিনি স্থানীয় সাংসদের বাড়ীর সম্মুখে জেলা পরিষদের ৫ লক্ষ টাকা বরাদ্দে নির্মিত দৃষ্টিনন্দন তোরণসহ জেলা পরিষদের বেশকিছু কর্মকান্ড পরিদর্শন করেন।
আজ ৩১ অক্টোবর দুপুরে চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন খানহাট এলাকায় চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক নির্মিত মার্কেটের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে আবদুল্লাহ আল নোমান বেগ, আহমদুর রহমান ভেট্টা, নুরুল ইসলাম, আমিন আহমেদ চৌধুরী রোকন, মোরশেদুল আলম, আ’লীগ নেতা বাবর আলী ইনু, সাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দিন চৌধুরী, পৌর কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, মেম্বার জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
এর পূর্বে জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর বাড়ীর সম্মুখে জেলা পরিষদ কর্তৃক নির্মিত তোরণ ও উত্তর জোয়ারা এলাকায় হারগিজি খালের পাশে নির্মিত রিটার্নিং ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন।
