আওয়ামীলীগ ব্যাবসা বান্ধব সরকার – তোফায়েল আহমেদ

0

গোলাম সরওয়ার :  আওয়ামীলীগ ব্যাবসা বান্ধব সরকার ও উন্নয়নের সরকার । দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে । বর্তমান সরকার নারীদের সম্মান ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। দেশে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে সেখানে নারীদেরও অবদান রয়েছে বলেন,বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

থ্রি ডি’র মাধ্যমে দশম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো মাসব্যাপী মেলা আজ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ।

আজ ৫ নভেম্বর বিকেল ৫টায় নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্টিত হয় মেলার উদ্বোধন অনুষ্টান । অনুষ্টানে আয়োজকদের পক্ষে সংবর্ধিত করা হয় প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ , বিশেষ অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও বিশেষ অতিথি চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলমসহ ব্যাক্তিবর্গ ।

চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও চিটাগাং উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এবং স্বাগত বক্তব্য রাখেন এক্সপো চেয়ারপার্সন আবিদা মোস্তফা।

ক্ষুদ্র ও মাঝারী উদ্যেক্তা (এসএমই) খাতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি, প্রচার ও প্রসারের লক্ষ্যে রফতানি উন্নয়ন ব্যুরো, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), শিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠিত এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সহযোগিতায় এ মেলার আয়োজন করছে চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিডব্লিউসিসিআই)।

এদিকে বৈরী আবহাওয়ার কারনে আয়োজকসহ অনুষ্টানে আগত অতিথিদের বিড়ম্বনায় পড়তে হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.