চট্টগ্রামে আবাসিক থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত

0

জুবায়ের সিদ্দিকী : সরকার আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অথচ চট্টগ্রাম মহানগরেই সরকারি ৩টি সংস্থার মালিকানাধীন ২৭ আবাসিক এলাকায় গড়ে উঠেছে ১৭০০ টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশন এসব প্রতিষ্ঠানকে বাণিজ্যিক লাইসেন্সও দেয়। সরকারি সংস্থার মধ্যে সিটি কর্পোরেশনের (চসিক) আছে ৬টি আবাসিক এলাকা, চউক এর আছে ৭টি এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আছে ১৪টি। চসিক এসব উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে।

কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত একটি তালিকা তৈরি করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে এ শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে আছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, ফার্মেসী, স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রতিষ্ঠান ও বিউটি পার্লারের মত প্রতিষ্ঠান। এর মধ্যে প্রয়োজনীয় পণ্য এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।
চসিকের রাজস্ব বিভাগ বলছে, আবাসিক এলাকায় ১৭০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে ৮৩৯ টি হোটেল, রেষ্টুরেন্ট, গেষ্ট হাউসের লাইসেন্স চলতি বছরে নবায়ন করা হয়নি।
তবে মুদি দোকান, প্রসাধনী সামগ্রী, ফার্মেসী, ঠিকাদারী ও পণ্যের পরিবেশক ইত্যাদির লাইসেন্স নবায়ন করা হয়েছে। ১০০০টি ব্যবসা প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আবাসিক এলাকা ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.