চন্দনাইশে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

0

নিজস্ব সংবাদদাতাচন্দনাইশ : উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দুইদিনে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে।

আজ ১৯ নভেম্বর সকালে চন্দনাইশ থানা সকালের বাজারে ওজনে কম দেয়ার অপরাধে ভোক্তার অধিকার আইন-২০০৯ এর ৪৮ ধারামতে মাছ ব্যবসায়ী হারলার অরুণ দাশের ছেলে শাপলা দাশ (২৫) কে ১ হাজার ৫শ টাকা, একই এলাকার মৃত প্রেমানন্দ দাশের ছেলে স্বপন সর্দ্দার (৫২) কে ১ হাজার ৫শ টাকা ও দোহাজারীর আবুল কালামের জসিম উদ্দিন (৪০) কে ১ হাজার টাকা সহ ৪ হাজার টাকা জরিমানা করেছে।
এদিকে গত ১৮ নভেম্বর বিকালে সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮ ও ১৫২ ধারামতে সিএনজি চালক যথাক্রমে শওকত আলী (৪০) ও রিয়াদ মনজুর (৩৫) কে ২ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ধারায় বরমার আহমদ ছফা (৩৮) কে ১ হাজার টাকা, একই আইনের ৫১ ধারায় রাউলীবাগের মো. রহিম উদ্দিন (৫০) কে ২ হাজার টাকা, একই আইনের ৩৮ ও ৪১ ধারায় একই এলাকার আবু তালেব (৩৬) কে ২ হাজার ৫শ টাকা সহ ১৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.