কানাইমাদারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাবেশ সম্পন্ন

0

চন্দনাইশ প্রতিনিধি :  কানাইমাদারী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, চন্দনাইশ উপজেলার সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিশু সংগঠক মোঃ বেলাল হোসাইন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিক্ষক নুরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ জুনু। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুহাম্মদ জালাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছবাড়িয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, মহানগর যুবলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, আব্দুল আলিম, কমান্ডার আবু ইসলাম, খুরশিদুল আলম খোকন, এম. আনসারুল হক, শিক্ষক মিন্টু কুমার দাশ, অধ্যাপক আবু ইসলাম, জাফর মেম্বার, মোঃ নাসির উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, শিক্ষিকা সুলতানা রাজিয়া, শিক্ষিকা সুলতানা রাজিয়া, আমির হোসেন, লুৎফুন্নাহার, শিহাব উদ্দিন, মোঃ ফারুক, মোঃ মোক্তার, রোজিনা আক্তার, আফরোজা সুলতানা, মোঃ নেছার উদ্দিন, মোঃ কায়সার সিকদার, আলাউদ্দিন, মাহাবু, রশিদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা-দীক্ষা, শিল্প-বিজ্ঞানে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মসূচির সুচনা করেছেন, এই কর্মসূচিকে শতভাগ সাফল্যের দিকে এগিয়ে নিতে চাইলে স্কুল ম্যানেজিং কমিটি শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও অভিভাবক মন্ডলী পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যার যার অবস্থান থেকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.