পৌষের সকালে কধুরখীল কো-অপারেটিভ সোসাইটির বর্ণাঢ্য শোভাযাত্রা

0

বোয়ালখালী প্রতিনিধি::পৌষের হিমেলী পরশের সকালে বর্ণিল আয়োজনে কধুরখীল কো-অপারেটিভ সোসাইটির শতবর্ষ উদযাপন শুরু হয়েছে।বোয়ালখালী উপজেলায় ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এ সমবায় সমিতি শতবর্ষে পর্দাপণ উপলক্ষে শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের স্মরণ করেন সমিতির সদস্যরা।

এরপর জাতীয় সংগীত ও উদ্ধোধনী সংগীতের মধ্য দিয়ে শুক্রবার সকাল ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটর সাইকেল, মিটি ট্রাক ও পায়ে হেঁটে ব্যানার ফেস্টুন নিয়ে সমিতির হাজারো সদস্য-সদস্যা অংশ নেন।

এসময় ব্যান্ডদলের বাজনা আর পটকাবাজির শব্দে মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা।দুইদিনব্যাপী এ আয়োজনের শুক্রবার বিকাল ৩টায় রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, শতবর্ষ স্মারক উন্মোচন, স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসব,আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।শনিবার বিকাল ৩টায় সমিতির সদস্য-সদস্যাদের পুনর্মিলনী ও স্মতিচারণঅনুষ্ঠান, সমবায় সংগঠনকে সম্মাননা, প্রবীণ সমবায়ী সংবর্ধনা, পুরুস্কার বিতরণ ও সন্ধ্যা ৭টা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার বিকেলে স্মারক উন্মোচন, অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাংসদ মঈন উদ্দিন খান বাদল। প্রধান বক্তা থাকবেন সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগেরযুগ্ম নিবন্ধক মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন সমবায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ নিবন্ধক মো. মাহবুবুর রহমানভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম, অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ, বোয়ালখালী উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাসেল চৌধুরী। শনিবার বিকেলে স্মতিচারণ অনুষ্ঠান, সমবায় সংগঠনকে সম্মাননা, প্রবীণ সমবায়ী সংবর্ধনা, পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরী।প্রধান বক্তা থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী।বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক,কধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস।

সবুজ/এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.