নিজস্ব প্রতিবেদক::নগরীর পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট রোডে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট,ইয়াবা তৈরির উপকরণ ও একটি অত্যাধুনিক মেশিনসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পতেঙ্গা মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন-লক্ষীপুর জেলার মনুমিয়া পন্ডিতের বাড়ীর মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে রাসেল মাহমুদ (২৯)ও চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন আমজুর হাট মৌলভী বাড়ীর হাজী তানভির মোকাম্মেলের ছেলে মোঃ নজরুল ইসলাম(২৭)।
শনিবার (১৪ জানুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে তাদেও আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট রোডের ১৫নং ঘাটস্থ ফেনী হোটেলের সামনে
২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট,২৮০ গ্রাম ইয়াবা তৈরির উপকরণ,ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার টাকা ও একটি অত্যাধুনিক মেশিনসহ হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা তৈরি ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এএম
