ম্যাক্স হসপিটাল ‘৩ টেলসা’ এমআরআই মেশিন স্থাপন করতে যাচ্ছে সোমবার

0
দিলীপ তালুকদার::চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ ম্যাক্স হসপিটালে বিশ্বের সর্বাধুনিক ৩ টেলসা এমআরআই মেশিন স্থাপন করতে যাচ্ছে।
সোমবার ( ১৬ জানুয়ারী) বেলা ২ টায় এ উপলক্ষে পেনিনসুলা হোটেলের জিংনিয়া হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, চট্টগ্রাম বিএমএ সভাপতি প্রফেসর ডাঃ মো. মুজিবুল হক খাঁন, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ শরিফ, চট্টগ্রাম বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মো. ফয়সল ইকবাল চৌধুরী ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যাক্স হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডাঃ শিব শঙ্কর সাহা, স্বাগত বক্তব্য রাখবেন ডাঃ মো. লিয়াকত আলী খান।অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য অনুরোধ জানিয়েছেন ম্যাক্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. লিয়াকত আলী খান ও পরিচালক ডাঃ আবুল কাসেম (মাসুদ)।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.