এবার মুসলিম সন্দেহে দোকানে আগুন দেয়ার চেষ্টা

0

আন্তর্জাতিক ডেস্ক::যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক দোকান আগুনে পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন ৬৪ বছর বয়সী এক মার্কিনি। তার ধারণা ওই দোকানের মালিক মুসলিম। সিএনএন’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে,  এ ঘটনার মধ্য দিয়েই ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে বর্ণবাদ বা জাতিবিদ্বেষী মনোভাব বাড়ছে।

সেন্ট লুসি কাউন্টির শেরিফ ক্যান মাসকারা জানান, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রিচার্ড লয়েড। তিনি স্বীকার করেছেন যে, আরবদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিতে চাই। এজন্যই তিনি পোর্ট সেন্ট লুসিতে ওই দোকানের সামনে কিছু খড়কুটো জড়ো করে আগুন ধরিয়ে দেন।

সেন্ট লুসি কাউন্টির শেরিফ ক্যান মাসকারা ফেসবুকে পুরো ঘটনার বিবরণ দিয়ে জানান, ‘শুক্রবার সকাল পৌনে আটটা নাগাদ দোকানের সামনে এক শ্বেতাঙ্গের সন্দেহভাজন আচরণ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেখে, দোকানের দরজার সামনে চাকা দেওয়া একটি ডাস্টবিন রাখা। তার মধ্যে জিনিসপত্র পোড়ানো চলছে। দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়। দোকানটি বন্ধ ছিল। তাই তেমন ক্ষতি হয়নি।’

শেরিফ বলেন, লয়েডের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা হবে। তার পরে স্টেট অ্যাটর্নির অফিস ঠিক করবে এটিকে বিদ্বেষজনিত হিংসা বলা যায় কি না। তদন্তকারীদের লয়েড বলেন, দিন কয়েক আগে ওই দোকানে ফলের রস কিনতে গিয়ে তা না পেয়ে রেগে যান তিনি। তার মনে হয়েছিল, ওই দোকানের মালিক আরবের লোক। তখনই দোকানটি পোড়াবেন বলে ঠিক করেন। লয়েডের দাবি, এই মানুষগুলোর জন্যই দেশে কাজ কমছে।

রিচার্ড লয়েডের বিরুদ্ধে অগ্নিসংযোগ বিষয়ক ফার্স্ট-ডিগ্রি অভিযোগ গঠন করা হয়েছে। ৩০ হাজার ডলারের বন্ড উপেক্ষা করে তাকে রাখা হয়েছে সেন্ট লুসি কাউন্টি জেলে।

সেখানে রিচার্ড লয়েড গোয়েন্দাদের জানিয়েছেন, সে ভেবেছিল ওই দোকানের মালিক মুসলিম। মুসলিমরা মধ্যপ্রাচ্যে যা করছে তার জন্য সে উত্তেজিত। তাই সে এমন কাজ করেছে।

প্রকৃতপক্ষে ওই দোকানের মালিক ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.