মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্ম এগিয়ে যাবে: ওয়াশিকা আয়শা খান

0

নিজস্ব প্রতিবেদক::আনোয়ারা খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।

এতে আরো উপস্থিত ছিলেন স্কুলের দাতা সদস্য আবুল কাশেম, অভিভাবক সদস্য সন্তোষ শীল ও শেখ হারুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক জিনপ্রিয় বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, প্রকাশ বৈদ্য, পংকজ দত্ত, মিজানুল ইসলাম, প্রজ্ঞা পারমিতা দাশ, মিতা বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরেন। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.