চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::দুর্নীতি প্রতিরোধ কমিটি চন্দনাইশ শাখার উদ্যোগে “দুর্নীতিকে না বলুন” স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল ১ এপ্রিল সকালে সংগঠনের সভাপতি এড. তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে মানববন্ধনে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি ও চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খুরশিদ রোকেয়া, এম এ রাজ্জাক রাজ, এস এম মাসুদ প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, প্রতিদিন কমপক্ষে প্রত্যেকে নিজে একটি ভালো কাজ করব, অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব। দুর্নীতিকে না বলব, প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলে দুর্নীতি প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিশ্বের সাথে তালমিলিয়ে এগিয়ে যাবে বলে তারা মত ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.