নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::চন্দনাইশে উপজেলা ভূমি কার্যালয়ের উদোগে ভূমি উন্নয়ন সেবা সপ্তাহ ও করমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান।
রোববার (২ এপ্রিল) উপজেলা অডিটোরিয়াম সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, উপজেলা প্রকৌশলী দিদারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মতর্কা মিতালী সেন, মফিজুর রহমান চৌধুরী প্রমুখ।
এ মেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একটি দপ্তর অফিস চলাকালীন জনসাধারণকে ভূমি উন্নয়ন বিষয়ে সেবা প্রদান করবেন। সে সাথে উপজেলার ৩টি ইউনিয়ন ভূমি অফিসের ৩ জন তহশীলদার এ ভূমি উন্নয়ন কর গ্রহণ করবেন। এ মেলায় নামজারী করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো বিনামূল্যে প্রদান করা হচ্ছে ভূমির মালিকদের।
