নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ: চন্দনাইশ উপজেলা আ’লীগের সভাপতি, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য, চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের পিতা, প্রাক্তন হারলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়রাম্যান আলহাজ্ব আবদুল ওয়ারেছের কুলখানী শনিবার(৮ এপ্রিল) দুপুরে তাঁর গ্রামের বাড়ী চন্দনাইশ সদরস্থ হারলা সওদাগর বাড়ীতে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযায় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীস্বজন, শুভানুধ্যায়ী উপস্থিত হওয়ায় তাঁর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সে সাথে কাল শনিবার দুপুরে কুলখানীতে মরহুমের বাড়ীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজনদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরই ছেলে উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
