ফৌজদারহাটে মালবাহী ট্রেনের ধাক্কায় নিহত ১

0
কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ডের ফৌজদারহাটে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বন্দরমূখী একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ১ জন নিহত ও ২ গুরুতর হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় সীতাকুণ্ডের ফৌজদার হাটস্হ কালুশাহ মাজার সংলগ্ন ( ওভার ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডগামী যাত্রীবাহী একটি মিনিবাস গেটম্যানবিহীন রেল লাইন ক্রস করার সময় হঠাৎ একটি মালবাহী ট্রেন এসে পড়ে, এসময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিনজন গুরুত্বর আহত হয়। তাদের মধ্যে ১ জনকে আল আমিন হাসপাতালে এবং ২ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার সময় সালাউদ্দিন(৩৬) নামে একজন মারা যায়।
এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে স্হানীয় এলাকাবাসী কর্মরত ট্রাফিক পুলিশ(এটিএসআই) মোঃ রউফ মিয়াকে পিটিয়ে জখম করে। এবং বিক্ষুদ্ধ এলাকাবাসী বেশ কিছু গাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ফৌজদার হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে গুরুত্বর আহত ২ জনকে রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে আনা হয়।
তাদের মধ্যে অজ্ঞাত ব্যাক্তি (৪২) এর পা কাটা পড়েছে।সালাউদ্দিন নামে একজন রাত ১১ টার দিকে মারা যায়।না অপর ব্যক্তির  অবস্থা আশঙ্কাজন। নিহত সালাউদ্দিন উপজেলার জোড়আমতল এলাকার ভেল্লাবাড়ির মৃত বাচা মিয়ার পুত্র।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.