মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

0
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে মায়ের সাথে অভিমান করে মোঃ সজিব (২৩) নামের এক যুবক বিষ পান করে আত্নহত্যা করেছে।

জানা যায়, শনিবার (৬ মে) সীতাকুণ্ডের জোড়াআমতল এলাকার তেলী বাড়ির মোহাম্মদ মুছা মিয়ার পুত্র সজিব সকাল আটটার দিকে মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে বিষ পান করে। দ্রুত তাকে  সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন, বিকাল ৪ টার সময় তার মৃত্যু হয়। ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফোরকান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.