কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব-৭। এ সময় মুন্না (২০) ও কফিল উদ্দিন (১৯) নামে ২ জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা বলে জানা যযায়। আজ মঙ্গলবার(১৬ মে) সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের ওয়াপদা গেইটে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লা জানান, গোপন সংবাদের ভিক্তিতে র্যাব দল জানতে পারে মাদক ব্যবসায়ীরা ফেনী থেকে কাভার্ড ভ্যানে করে মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র্যাবের একটি দল সীতাকুণ্ড সদরের ওয়াপদা গেইটস্থ জনৈক শাহজাহান মিয়ার মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় ফেনী থেকে চট্টগামগামী একটি কাভার্ড ভ্যানেকে সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা
গাড়িটিকে (ঢাকা মেট্রো-ট-১৩-০৮৫৭) তল্লাশী চালিয়ে দুজনকে আটক করে। এবং কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ২০০ কেজি গাঁজা
এবং নগদ ৪ হাজার ৪৫৪ টাকা উদ্ধার করা হয়।
এ বিভাগের আরও খবর
