বর্তমান সরকারের হাতে এদেশের সকল ধরনের উন্নয়ন সম্ভব

0

বাঁশখালী প্রতিনিধি::বাংলাদেশ বেতার চট্টগ্রাম এর উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ বহিরাঙ্গন অনুষ্ঠান গতকাল বাঁশখালী উপজেলার গ্রীনপার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক এস এম আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু তাহের (রায়হান)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন। আবু তাহের চিশতী ও পাপিয়া আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, কালীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট শাহাদাৎ আলম, বাহারছড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, বৈলছড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কফিল উদ্দিন, চাম্বল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইয়াছিন প্রমুখ।

অনুষ্ঠানে বর্তমান সরকারের যে ভিশন নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, বিনিয়োগ বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা, শিক্ষা সহায়তা, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, একটি বাড়ি একটি খামার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সরকার যে পদক্ষেপের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন বর্তমান সরকারের হাতে এদেশের সকল ধরনের উন্নয়ন সম্ভব। তাই আগামীতেও এ সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন বাঁশখালীর বিগত ৩০ বছরে যে উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে তারও বেশি উন্নয়ন হয়েছে। বাঁশখালীর উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে জেলেদের রেডিও বিতরণ করা হয়। অপরদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পক্ষ থেকে লিডারদের মাঝে সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতারের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.