চন্দনাইশে মলম পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর গাছবাড়ীয়া বদুর পাড়া রাস্তার মাথা এলাকায় মলম পার্টির খপ্পরে পড়ে ১ ব্যক্তি মৃত্যুবরণ করেছে।সে সাথে মলম পার্টির এক সদস্যকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে দেয়।

গত ২০ মে বিকাল ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে ৫৫ বছর বয়সী এক ভিকটিমকে অজ্ঞান করে তার সর্বস্ব ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।

এ সময় বাসের যাত্রীরা টের পেয়ে মলম পার্টির এক সদস্য শরীয়তপুরের মৃত আবুল হোসেনের ছেলে নুরুজ্জামান (৩৬) কে আটক করে গণধোলাই দেয়। পরে চন্দনাইশ থানায় খবর দিলে থানার এস আই প্রদীপ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মলম পার্টির সদস্যকে আটক করে। ভিকটিমকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

গতকাল ২১ মে ভোর রাতে মলম পার্টির খপ্পরে আহত হওয়া ভিকটিম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.