নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ওষুধ বিপনণ কর্মকর্তা মিজানুর রহমান (৩৫)।
রোববার (২১ মে) বেলা ১১ টায় ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।স্কাইপ কোম্পানীর এম আর কুড়িগ্রামের মো. মিজানুর রহমান তিন বছর পূর্বে যোগদান করে চন্দনাইশ দোহাজারী এলাকায় দায়িত্ব পালন করে আসছিল।
গত ১৭ মে রাতে দায়িত্ব সেরে বাসায় ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট এলাকায় আসামাত্র অপরদিক থেকে আসা কাভার্ড ভ্যান (চট্ট-মেট্রো-ট-১১-৫৩৩৯)’র সাথে মিজানুর রহমানের মোটর সাইকেল (ঢাকা-মেট্রো-হ-৫১-৭৩১৯)’র ধাক্কা লাগে। এতে মিজানুর রহমান গাড়ী থেকে ছিটড়ে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চমেক হাসপাতালে চিকিৎসার পর ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বেলা ১১ টায় মৃত্যুবরণ করেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছর ফেব্রুয়ারি মাসে একই এলাকার ডিগ্রি পরীক্ষার্থী মীমকে বিয়ে করে। বিয়ের বছর পার না হতেই মীম হারালো তার স্বামী মিজানকে। সে সাথে স্কাইপ কোম্পানী হারালো একজন মেধাবী এম.আরকে।
