ঘূর্ণিঝড় মোরা : জরুরি ফোন নম্বর

0

সিটিনিউজ ডেস্ক::বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। বিধ্বস্ত হয়ে গেছে কক্সবাজার উপকূলের শতাধিক বাড়ি-ঘর। উপড়ে পড়েছে গাছপালা। ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে উত্তাল রয়েছে সাগর।

মঙ্গলবার ভোর ৬টার দিকে সেন্টমার্টিনে আঘাত হানে ঘূর্ণিঝড় মোরা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ মঙ্গলবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে মহেশখালী-কুতুবদিয়ার উপকূল ছুয়ে চট্টগ্রাম, হাতিয়া ও সন্দীপের দিকে অগ্রসর হচ্ছে।

এ ছাড়া ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে কক্সবাজারের মহেশখালী লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড় বয়ে যাচ্ছে মহেশখালী দ্বীপেও। বিভিন্ন সড়কে গাছ পড়ে বন্ধ রয়েছে সড়ক। ধলঘাটা, মাতারবাড়ি, সোনাদিয়া ও তাজিয়াকাটা এলাকা জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ জানান, ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ‘মোরা’ পর্যবেক্ষণে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ কক্ষ থেকে সংশ্লিষ্ট সব জেলার জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এদিকে, ঘুর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজন জরুরি ত্রাণ সহায়তা।

ঘূর্ণিঝড় মোরা’র যেকোনো প্রয়োজনে যোগাযোগের ফোন নম্বর-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ০১৬৭৫৬২৮৮৪২ , ০১৯১৯০৯৮২০৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ ৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬ ও ০১৭১৫১৮০১৯২
বাঁশখালি ০৩০২৯৫৬০০০
আনোয়ারা ০৩০২৯৫৬০০১
সন্দ্বীপ ০১৮৭৩৫৮৮৫
কর্ণফূলী ০১৮১৯০৩৪২৪১
মিরসরাই ০৩০২৪৫৬০০১
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরুরি কন্ট্রোলরুম ০৩১৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯
কক্সবাজার জেলাপ্রশাসনের কন্ট্রোলরুম ০৩৪১৬৪২৫৪, ০১৭১৭০৯৪২১৩
চকরিয়া উপজেলা প্রশাসন ০১৭৩৩৩৭৩২১৫, ০১৭৩৩৩৭৩২১৫
কাছের সাইক্লোন সেন্টার এর ঠিকানা জানার জন্য হটলাইন ৬১১৫৪৫
কেউ আহত হলে হটলাইন ৬৩৪৮৪৩

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.