চন্দনাইশ পশ্চিম বাইনজুরি আমির আহমদ সওদাগরের বাড়ীতে হামলা

0

নিজস্ব প্রতিনিধি :  চন্দনাইশ উপজেলার পশ্চিম বাইনজুরি আমির আহমদ সওদাগরের বাড়ীতে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে । রবিবার(২ জুলাই) সকাল ১০ টায় অজ্ঞাতনামা কয়েকজন যুবক বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ীতে ঢুকে অকথ্যভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দিয়েছে পরিবারের সদস্যদের ।

আমির আহমদ সওদাগরের পরিবারে ৩ ছেলে ও ১ মেয়েসহ ৬ জন সদস্য । এ ব্যাপারে আমির আহমদ সওদাগরের বর্ণনায় পরিবারের কনিষ্ট ছেলে আমির ফারুক জাহেদ জানান, তাদের সাথে কারো কনো শত্রুতা নেই কিন্তু রবিবার সকালে ২০-৩০ জনের একটি সন্ত্রাসীদল এসে হঠাৎ তাদরে বাড়ীর সীমানা প্রাচীর ভাঙ্গা শুরু করে এবং ৩০-৪০ মিনিট পর সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে চলে যায় যাওয়ার পূর্বে তাদের মা বাবাকে হুমকি দেয় বাবা অসুস্থ হওয়াতে তারা কিছু করতে পারেনি। বাড়ীতে শুধু তাদের বৃদ্ধ মা বাবা থাকেন তাদেরকে যেভাবে হুমকি দিয়েছেন সন্ত্রাসীরা এ অবস্থায় তাদের পরিবারের সকলেই দুশ্চিন্তায় রয়েছেন।

আজ সোমবার(৩ জুলাই) হামলার ব্যাপারে চন্দনাইশ থানায় আমির খসরু পারভেজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ১৪৫ । মামলায় মঈনুদ্দিন জুয়েল ও সরোয়ার উদ্দিন সহেলসহ ৭-৮ জনকে আসামী করা হয় । মামলার বিষয়ে জানতে চাইলে চন্দনাইশ থানার ওসি জানান মামলার বিষয়টি নিয়ে তদন্ত চলছে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.