এবার জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় এনে ধর্ষণের অভিযোগ

0

সিটিনিউজ ডেস্ক:: রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ীপুত্রের বিরুদ্ধে। বুধবার এ মর্মে একটি মামলা হয়েছে বনানী থানায়।

অভিযোগকারী তরুণী একজন টিভি অভিনেত্রী বলে জানিয়েছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন।

মামলার পর বাহাউদ্দিন ইভান (২৮) নামে অভিযুক্ত যুবককে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

অভিযুক্ত ইভানের বাবার নাম বোরহানউদ্দিন বলে জানিয়েছেন আব্দুল মতিন। বোরহানউদ্দিন একজন ব্যবসায়ী। বনানীতে তার একটি বিপণি বিতান রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে পূর্ব পরিচিত ওই তরুণীকে ধর্ষণ করে। “ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। ইভান তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল।ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.