দায়িত্ব পালনে বাধা নেই মেয়র মান্নানের

0

সিটিনিউজ ডেস্ক :: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনে বাধা নেই অধ্যাপক এম এ মান্নানের।

মেয়র পদ হতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে এম এ মান্নানের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ২০১৩ সালের ৬ জুলাই প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর গত চার বছরে তিনবার বরখাস্ত এবং ২২ মাস করাভোগ করেছেন। তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন ১৮ মাস ১৯ দিন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা দায়ের হয়েছে।

২৮ মাস নগর ভবনের বাইরে থাকার পর গত ১৮ জুন আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব নেয়ার ১৯ দিনের মাথায় গাজীপুর সিটি কপোরেশন নির্বাচনের ৪র্থ বছর পূর্তির দিন ৬ জুলাই ফের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে দুদকের দায়ের করা একটি মামলায় আদালতে অভিযোগ গৃহীত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সাময়িকভাবে বরখাস্ত করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.