সিটিনিউজ ডেস্ক::পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) মনোনীত শহীদ খাকান আব্বাসিকে দেশটির ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে জাতীয় পরিষদ। খবর জিও নিউজের।
মঙ্গলবার বিকালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য দেশটির জাতীয় পরিষদে ভোট অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ খাকান আব্বাসি ৩৩৯ ভোটের মধ্যে ২২১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত শুক্রবার প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হন এবং পরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
