মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম সৈকত (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (২৫ আগষ্ট) বিকাল ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার উত্তর পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম সৈকত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার ৭ নম্বর ইউনিয়নের উত্তর আলিপুর গ্রামের ইস্রাফিলের পুত্র।

নিহতের চাচাতো ভাই মাজেদ বলেন, নিহত কামরুল ইসলাম সৈকতসহ আমরা ৪ জন দুইটি মোটরসাইকেল নিয়ে ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চলমান একটি ট্রাক হটাৎ ব্রেক করাতে পেছন থেকে কামরুল তার মোটরসাইকেলটির গতি নিয়ন্ত্রন করতে না পেরে সামনের ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়।

এসময় কামরুল গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর এক আরোহি ফারুক গুরুতর আহত হয়। নিহত কামরুল ইসলাম সৈকত ফেনী জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.