সীতাকুণ্ড প্রতিনিধি::সীতাকুণ্ড উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকে ভাটিয়ারী ইমাম নগর বায়তুশ শরফ জামে মসজিদের জন্য সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ৮ নং ওয়ার্ড ইমাম নগর বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গনে সোলার বিতরণকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজীম উদ্দিন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন মাছুম,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবছার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম,খোরশেদ, জনি, ইমন প্রমুখ।
উল্লখ্য যে, আর্থিক সংকটের কারণে উক্ত মসজিদটি দীর্ঘদিন যাবৎ সমস্যায় জর্জারিত ছিল। বর্তমানে চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারগণের সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ায় মসজিদ কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিভাগের আরও খবর
