চন্দনাইশ প্রতিনিধি,সিটিনিউজ : বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী,দানবীর,ব্যাংকার, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ মালেকের মাতা সকিনা বেগম(৮৫),৮সেপ্টম্বর,শুক্রবার,সকাল ৭টায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহ ……..রাজেউন)।
বাদে আছর বিকাল ৫টায় পটিয়া উপজেলাধীন রসিদাবাদ গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা অনুষ্টিত হয়।জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় এম,পি, সামশুল হক ্চৌধুরী,এম.পি,আবদুল লতিফ,চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের(সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী,স্থানৗয় রাজনৈতিক নেতৃবৃন্দ,গণ্যমান্যব্যক্তি,স্থানীয় মুক্তিযোদ্বাগণ, আলেম-ওলেমাবৃন্দ,স্থানীয় সাংবাদিক সহ এলাকার সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এম এ মালেকের মাতা’র মৃত্যুতে চন্দনাইশ প্রেস ক্লাবের কর্মকর্তা নুরুল আলম,নঈম উদ্দিন,শামসুল আরেফীন,মোহম্মদ আবু তোরাব,আবু মহসিন,নাসির উদ্দিন শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
