প্রধানমন্ত্রীর সফল অস্ত্রোপচার

0

সিটিনিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় এই অস্ত্রোপচার করা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

এ সময় প্রধানমন্ত্রীর পাশে তার ছোট বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।

সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তার আবাসস্থল (place of residence ) এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।  আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.