নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ :: বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপজেলা আ’লীগের সমাবেশে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু আহমদ জুনুসহ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলায় গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু আহমদ জুনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী সহ আ’লীগ, যুবলীগ নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনুর সভাপত্বিতে সমাবেশে আলোচনায় অংশ নেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, পৌর আ’লীগের যুগ্ম আহব্বায়ক ফরিদুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা যথাক্রমে নবাব আলী, শওকত হোসেন ফিরোজ, এড. আবু ছালেহ্, শেখ হেলাল, নাছির উদ্দিন মাহমুদ, যুবলীগ নেতা শাহাজান, খোরশেদুল আলম, হাছান মুরাদ, খাইরুল জামান সোহেল, মেম্বার যথাক্রমে বদিউল আলম, সরওয়ার হোসেন, দক্ষিন জেলার ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মানিক, মাহাবুর রহমান রিপু প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান যথাক্রমে আলমগীরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, মোরশেদুল আলম। সভায় বক্তাগন আ’লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান, সে সাথে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পুরাতন কলেজ গেইট থেকে শুরু হয়ে কা ননগর বাদামতল গিয়ে পূনরায় কলেজ গেইট এসে শেষ হয়।
এ দিকে চন্দনাইশ আ’লীগের দু’ গ্র“পের সংঘর্ষের পর থেকে এলাকায় তমতমে অবস্থা বিরাজ করছে। আতংকে রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার সাথে সম্পৃক্ত অপর গ্র“পের লোকজন এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে।
এ দিকে আহতদের পক্ষ থেকে একটি অভিযোগ থানা অফিসার ইনচার্জের নিকট জমা হয়েছে । তবে এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার অভিযোগ এসেছে বলে স্বীকার করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হিসাবে রুজু হয়নি বলে জানান।
ফলে চন্দনাইশ আ’লীগের অপর গ্রপের সদস্যরা গ্রেফতার আতংকে এলাকা ছাড়া হয়েছে। উপজেলা আ’লীগের দু’টি গ্রপের যে মিলনের সূচিকা প্রস্তুত করতে চেয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী তাতে ফাঁটল ধরেছে এ সমাবেশে উভয় পক্ষের সংঘর্ষের কারনে।
তাছাড়া এ সংঘর্ষের দক্ষিন জেলা আ’লীগের সহ সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনুর উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে এতে আ’লীগ পরিবারের সিনিয়র সদস্যরার হতাশা প্রকাশ করেছেন।
তারা বলেন, সিনিয়র নেতৃবৃন্দ তথা সংঘঠনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের উপর হামলা রাজনৈতিক পরিবেশ বিবর্জিত।
