বোয়ালখালীতে ঐক্যের বাঁশি বাজালেন ভূমি প্রতিমন্ত্রী জাবেদ
বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ : সকল দ্বিধা দ্বন্ধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোছলেম উদ্দিন আহমদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ হলেন দক্ষিণ চট্টগ্রামের অভিভাবক। তিনি সকলকে নিয়ে কাজ করবেন। তাই সকল আওয়ামীলীগ অঙ্গসংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার আমলে দেশের এমন কোনো উপজেলা বা অঞ্চল নেই যাতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ১৯৭৫ সাল পরবর্তী সময়ে এমন উন্নয়ন মানুষ আর দেখেনি।

মিয়ানমার সরকারের চাপিয়ে দেয়া রোহিঙ্গা সমস্যা নিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ চট্টগ্রামবাসীকে আরো কয়েকদিন এ কস্ট সহ্য করতে হবে। তবে প্রধানমন্ত্রী জাতিসংঘে দেয়া যুগান্তকারী বক্তব্যের মাধ্যমে বিশ্ব জনমত সৃষ্টি করেছেন। তাই বিশ্বের অন্যান্য দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের অবশ্য মিয়ানমার সরকারকে ফিরিয়ে নিতে হবে।
সভায় বোয়ালখালী পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোক্তা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।
বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু’র সভাপতিত্বে ও পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, দপ্তর সম্পাদক আবু জাফর, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সা.সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, আনোয়ারা উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক এমএ মান্নান, সা.সম্পাদক আবদুল মালেক, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়াম্যান মো. ফারুখ চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, কর্ণফুলী উপজেলা আ.লীগ সা.সম্পাদক হায়দার আলী রনি, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক হক্কানী, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জসিম, মোহাম্মদ মোকারম, বেলাল হোসেন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, পৌর আ.লীগ আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি শফিকুল আলম, শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান খোকা, মহিলালীগ সভাপতি কাউন্সিলর শামীম আরা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু ও সোলায়মান বাবুল।
