সিটিনিউজ ডেস্ক :: নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ নান্দনিক বিদ্যাপীঠ স্বপ্নীল গ্রামার স্কুল এর বণাঢ্য ক্লাস পার্টি ও অভিভাবক সমাবেশ ২০১৭ স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা নূরাগী মোঃ শাহআলমের সভাপতিত্ব আজ শনিবার (৪ নভেম্বর) স্কুল হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারন সম্পাদক বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাবরিনা আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইয়াসমিন আলম,তাসলিম লায়লা,লাকী আক্তার কেয়া,জেনি দাশ,ফরিদা ইয়াসমিন, সাহেদা খানম,,লিপি দে,লিজা আক্তার, শারমীন আক্তার, তানজু মনি,সাংবাদিক ও সংগঠক এম মহিউদ্দীন চৌধুরী,এ্যাডভোকেট রাশেদুল ইসলাম,রবিউল ইসলাম,শাহ মোঃ আল হাসিব,তাসফিয়া আলম জুই প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান আলোচক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন,আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের সূর্যসন্তান তাদের হাতেই গড়ে উঠবে আধুনিক স্ব-নির্ভর বাংলাদেশ, সৃজনশীল পাঠদান কর্মসূচী এই স্কুলের অপার বৈশিষ্ট্য। চলো স্কুলে যাই শীর্ষক কর্মসূচির মধ্যদিয়ে দেশের এ স্কুলটি সব ধরনের শিক্ষার্থীদের জন্য যে সব পদক্ষেপ হাতে নিয়েছে তা বাস্তবায়ন করা গেলে এ স্কুলই ২০১৮ সালের চট্টগ্রামের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।প্রেস বিজ্ঞপ্তি
