শরনার্থীদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেছি- স্বাস্থ্য মন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক :  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাছিম বলেছেন, মিয়ানমারে মানবতা বিরোধী নির্যাতন চলছে। নির্যাতনের শিকার হয়ে ৬ লক্ষাধিক মিয়ানমার নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে সহানুভূতি দেখিয়েছেন তাতে সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী আজ রবিবার ৫ নভেম্বর চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সংক্রান্ত আলোচনা সভার প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি আরো বলেন, সরকার শরনার্থীদের স্বাস্থ্য সেবায় যে অবদান রেখেছেন তা অবর্ননীয়। শরনার্থীদের ডায়রিয়াসহ নানা ধরণের ভেকসিন দিয়েছি, বায়োমেট্রিক নিবন্ধন করেছি, এইডস রোগীদের আলাদা করে চিকিৎসা দেয়া হচ্ছে, ক্যাম্প এলাকায় শত শত ডা. নিয়োগ দিয়েছি। বর্তমানে ব্রাক, গণস্বাস্থ্য, ইউনিসেফ, ইউএনএইচসিআর, হেলথ কেয়ার স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে।
বর্তমানে ৫৫ জন এইডস রোগী ধরা পড়েছে। তাদের উপযুক্ত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি।

বাংলাদেশে বর্তমানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ আসছেন, তাঁরা সবকিছু দেখছেন, যেকোন প্রকারেই হোক মিয়ানমারকে শরনার্থীদের ফিরিয়ে নিতে হবে।

এসময় মন্ত্রী চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রোগীদের সেবার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ডাক্তার, নার্স ও বিভিন্ন ক্যাটাগরিতে জনবল স্বল্পতার সংকট অচিরেই শেষ হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্য মন্ত্রী।

সভায় চট্টগ্রাম বিএমএ’এর সভাপতি অধ্যাপক ডা. মজিবুল হক খান এর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. ইসমাইল, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এর পরিচালক ব্রি.জে. মো. জালাল উদ্দিন, প্রিন্সিপাল ডা. সেলিম মো. জাহাঙ্গীরসহ অন্যান্য জেলার সিভিল সার্জনগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.