আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ৯ লক্ষাধিক টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেল পৌণে ৫ টায় উপজেলার জুঁইদন্ডী গ্রামের সাজ্জানী বাড়ির মাহবুব আলমের বসতঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
থানা সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই সুজন কুমার দে,এএসআই রেজাউল করিম ও এএসআই নুরুল করিমের নেতৃত্বে সঙ্গীয় র্ফোস জুঁইদন্ডী গ্রামের ইয়াবা ব্যবসায়ী মাহবুবের ঘরে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহবুব পালিয়ে যায়। পরে বসতঘরে তল্লাশী করে রান্না ঘরের মাচানের উপর বৈয়ম থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মুল্য ৯ লক্ষ টাকা। এ ঘটনায় ইয়াবা ব্যবসায়ী মাহবুব আলমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
