নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলেয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মো. সোলাইমান আনছারী বলেছেন, অধ্যাপক রেজাউল করিম একজন আলেমেধীন, লেখক,সমাজ সংস্কারক, শিক্ষক, শিক্ষাবিদ, রাজনৈতিক চর্চার অন্যতম সংগঠক।
তিনি শিক্ষকতার পাশা-পাশি দীনি ক্ষেতমতে নিজেকে নিয়োজিত করে প্রথমে চন্দনাইশে পরে জামেয়া মাদ্রাসায় অফিস সহকারী পদ থেকে প্রভাষক পদে পদোন্নতি পেয়ে দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা জীবনে তার কোন অবহেলা ছিল না। এলাকাবাসী তার কর্মগুণে তাকে স্মরণ করে কর্ম জীবনের অনেক বিষয় আজকের প্রজম্ম জানতে পেরেছে।
৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক স্মরণ সভা ও দোয়া কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আল-আমিন শিশু নিকেতন মাঠে অনুষ্টিত হয়। মো. সেলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি, চেয়ারম্যান হাবিবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলেয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মো. সোলাইমান আনছারী। বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী। আলোচনায় অংশ নেন মাও. ফেরদৌস আলম আল কাদেরী, অধ্যক্ষ মাও. আবদুস ছাত্তার, আ’লীগ নেতা ফরিদুল ইসলাম চৌধুরী,এড. আমিনুল হক চৌধুরী, যুবলীগ নেতা তোহিদুল আলম,মুরিদুল আলম মুরাদ, আবদুর রহিম, আবুল বশর শুক্কুর,মোস্তাক আহমদ,মাও.মামুন উদ্দীন ছিদ্দিকী, মাও. গিয়াস উদ্দীন আল কাদেরী, নজরুল ইসলাম, ডা: সেলিম রেজা, জসিম উদ্দীন সাগর প্রমুখ।
