চট্টগ্রাম নগরীর ৩টি মার্কেটকে আধুনিকায়নের পরিকল্পনা

0

জুবায়ের সিদ্দিকী,সিটিনিউজ :  চট্টগ্রাম নগরীর ৩টি মার্কেটকে আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মার্কেট ৩টি হলো নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডের বাদামতলী মোড়ের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, রিয়াজউদ্দিন বাজার আমতল মোড়ের শাহ আমনত সিটি কর্পোরেশন মার্কেট ও ৫নং মোহরা ওয়ার্ডের কাজীরহাট মার্কেট।

এই ৩টি মার্কেটের আধুনিকায়নের পরিকল্পনা, বাজেট, নকশা, ইন্টেরিয়র ডিজাইন ইত্যাদি বিষয় নিয়ে ৫ নভেম্বর রবিবার সকালে নগরভবনে সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলীগণ ও কনসাল্টিং ফার্ম ত্রি-মাত্রিকা’র কর্মকর্তার সাথে এক বৈঠকে বসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, আবু ছালেহ মো. তৈয়ব, ফরহাদুল আলম, সুদীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আধুনিকায়নের পরিকল্পনার মধ্যে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটকে ৫ তলা থেকে ১০ তলা, শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটকে ৪ তলা থেকে ৭ তলা ও কাজীরহাট মার্কেটকে টিনশেড থেকে পাঁকা ভবনে উন্নিত করা হবে। এর মধ্যে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ও শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের দোকানগুলোকে আরো সুপরিসর, আধুনিক করার পাশাপাশি পার্কিং স্পেস, ফুডকোর্ট, সিনেপ্লেক্স, কিডস্ জোন ইত্যাদি রাখার পরিকল্পনা করা হয়েছে।

কনসাল্টিং ফার্ম ত্রি-মাত্রিকের কর্মকর্তারা ৩টি মার্কেট সরেজমিনে পরিদর্শন পূর্বক মার্কেটগুলোর জায়গা পরিমাপ করে নকশার লে-আউট, ইন্টেরিয়র ডিজাইন মেয়রকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। সিটি মেয়র মার্কেটগুলোর নকশা, ইন্টেরিয়র ডিজাইন প্রত্যক্ষ করে এই কাজের সম্ভাব্য ব্যয় ও কতদিনে কাজ সমাপ্ত করা যাবে তার বাজেট ও সময় আগামী ১ সপ্তাহের মধ্যে নির্ধারণ করে কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে জানানোর জন্য ত্রি-মাত্রিকের কর্মকর্তাদের পরামর্শ দেন।

উল্লেখ্য সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের নকশা, ইন্টেরিয়র ডিজাইন চূড়ান্ত হওয়ায় চলতি সপ্তাহে টেন্ডার আহ্বান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.