‘জনতার আন্দোলনের মুখে অপশক্তির পরাজয় হবে’

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এই অপশক্তির পরাজয় হবে। সেই সঙ্গে অর্জিত হবে জনতার বিজয়।’

আমরা প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে এবার ক্ষমতাসীন সরকার আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।

মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে ড্যাব এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য প্রতিবছর আমরা ৭ নভেম্বর দিনটিকে স্মরণ করি। কিন্তু, আজকের এই দিনে নতুন করে শপথ নিতে হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম চলছে, ভবিষ্যতেও এ সংগ্রাম চলবে। বিজয় আমাদের হবেই।’

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- ড্যাব মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.