চট্টগ্রামে ‘ক্রিয়েটিভ ইনক’এর জমকালো উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ : বন্দর নগরী চট্টগ্রামে ডিজাইন এন্ড টেকনোলোজি ইন্সটিটিউট ‘ক্রিয়েটিভ ইনক’ এর জমকালো উদ্বোধন হয়েছে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে বর্ণিল নানা আয়োজনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, যে কোনো নতুন উদ্যোগের শুরুতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়। তবে একবার তা শুরু হয়ে গেলে এবং উদ্যোক্তারা আন্তরিকতা নিয়ে কাজ করলে সেই প্রতিষ্ঠান একদিন সাফল্যের সিঁড়িতে পা রাখবেই। এক্ষেত্রে তিনি ক্রিয়েটিভ ইনক এর জমকালো উদ্বোধনের প্রশংসা করেন।

তিনি বলেন, কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে এই ধরণের প্রতিষ্ঠানে আসলে শিক্ষার্থীরা লাভবান হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বরেণ্য শিল্পী ও ফ্যাশন ডিজাইনার আহমেদ নেওয়াজ বলেন, এই ধরণের প্রতিষ্ঠান গড়তে প্রচুর সাহসের প্রয়োজন হয়। আর টিকিয়ে রাখতে রীতিমতো সংগ্রাম করতে হয়। তবে এই মুহুর্তে চট্টগ্রামের এমন প্রতিষ্ঠানের চাহিদা আছে। সেক্ষেত্রে ক্রিয়েটিভ ইনক সঠিক পরিকল্পনা নিয়ে এগুলো সফল হবেই।

চিটাগাং খুলশী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট বলেন, ‘বর্তমানের তরুণ তরুনীরা ফ্যাশন সচেতন। প্রযুক্তির প্রতি তাদের ব্যাপক আগ্রহ। আগামীর বাংলাদেশকে গৌরবময় স্থানে পৌঁছাতে এসবের কোনো বিকল্প নেই। এই ধরণের উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। চট্টগ্রামের শিল্প সংস্কৃতির বিকাশেও এই প্রতিষ্ঠান ভুমিকা রাখবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও শিল্পী ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, স্পিকারস কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা ইমরান আহাম্মেদ, তরুন শিল্প উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ, রেডিসন ব্লু চিটাগাং-এর চীফ একাউন্টস অফিসার অর্জুন কুমার দাস, বিজিএমইএ ইন্সস্টিটিউট অব ফ্যাশন এন্ড ডিজাইন ডিপার্টমেন্টের হেড সিমাত মাহমুদ, ফ্যাশন ডিজাইনার সুলতানা নুরজাহান রোজী। এছাড়াও চট্টগ্রামের শিল্প ও সাংস্কৃতিক জগতের বরণ্যে শিল্পী ও কলাকুশলীরা এবং ক্রিয়েটিভ ইনক এর উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি, স্বাধীনতা. বিজয় দিবসের থিম নির্ভর ফ্যাশন কিউ, নৃত্য পরিবেশন করে চট্টগ্রামের খ্যাতিমান মডেল ও নৃত্যশিল্পিরা। প্রায় ৩ ঘন্টা ধরে চলা বর্ণাঢ্য এই আয়োজন উপভোগ করে কয়েক হাজার দর্শক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.