রোববার বসছে সংসদের ১৮তম অধিবেশন

0

সিটিনিউজ ডেস্ক:: জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল রোববার। এদিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে এই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের কার্যদিবস ছিল মাত্র ৫টি।

আসছে জানুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুযায়ী ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেয়ার পর এর ওপর আলোচনা হবে। এ জন্য ওই অধিবেশন দীর্ঘ হয়ে থাকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.