সীতাকুণ্ডের শীতলপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

0
সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় পিএইচপি শীপ ব্রেকিং ইয়ার্ডের একটি পুকুর থেকে হারুনুর রশিদ (৩০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১২ অক্টোবর) বিকাল ৪ টার সময় উপজেলার শীতলপুরের বগুলাবাজার এলাকার সূফি মিজানুর রহমানের মালিকানাধীন ইয়ার্ড সংলগ্ন পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, মৃত হারুন পিএইচপিতে দুইমাস যাবত কাটিং হেলপার হিসেবে কর্মরত ছিল। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার গোয়ালপাড়া গ্রামের মোখছেন আলীর পুত্র। মৃতের ফুফাতো ভাই ঈসমাইল জানান,গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ডিউটি শেষ করে ইয়ার্ড সংলগ্ন বাসা থেকে পুকুরে গোসল করতে নামলে সে আর উঠে আসেনি। দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় রুমের সহকর্মীরা পুকুর ঘাটে এসে দেখতে পায় ঘাটে কাপড়, সাবান পড়ে আছে। এমতাবস্হায় সকালে পুকুরে নামলে পায়ের সাথে লাগলে নিস্চিত হয় সে ডুবে আছে। সে সাঁতার জানতো না।
বিকালে পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার এসআই হুমায়ুনের নের্তৃতে পুলিশ ডুবন্ত অবস্হা থেকে লাশটি উদ্ধার করে। এস আই হুমায়ন বলেন, খবর পেয়ে আমরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়,সেখান থেকে পোর্ষ্টমটেমের জন্য চমেক হাসপাতালে পাঠানো হবে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.