চট্টগ্রাম ওয়াসার ৪৩ তম বোর্ড সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৪৩তম সভা সকাল আজ ১৮ নভেম্বর শনিবার ১১টায় বোর্ডরুমে ওয়াসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডঃ প্রকৌশলী এস এম নজরুল ইসলাম এফ-১৪৩১ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বারোটি আলোচ্য সূচীর মধ্যে ৪৩ তম সাধারণ সভার কার্যবিবরনী নিশ্চিত করন, চট্টগ্রাম ওয়াসা বোর্ড সভার সিদ্ধান্তসমুহের অগ্রগতির প্রতিবেদন, ২০১৬-২০১৭ আর্থিক সালের আয়-ব্যয় সম্পর্কে প্রতিবেদন,প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের কার্যক্রমের প্রতিবেদন, প্রকল্পের কাজের অগ্রগতির প্রতিবেদন,“ চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়: নিষ্কাশন কর্তৃপক্ষ কর্মচারী ( অবসর ভাতা ও অবসরজনিত সুবিধাদি) প্রবিধান মালা -২০১৭ অনুমোদন । প্ল্যান্ট ভাতা চালুকরণ ।

২০১৪-২০১৫ আর্থিক সালের বার্ষিক চূড়ান্ত অডিট রিপোর্ট অনুমোদন ।ওয়াসার দামপাড়াস্থ প্রধান অফিস ভবন নির্মাণ কাজের প্রথম পর্যায়ে ভবনের ফাউন্ডেশন এবং দুইটি বেজমেন্টসহ তিনতলা পর্যন্ত ভবন নির্মানের প্রাক্কলন অনুমোদন এবং ব্যবস্থাপনা পরিচালকের প্রদত্ত ক্ষমতায় সম্পাদিত কাজে অর্থ বরাদ্দের বিষয় অবহিতকরনসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সম্মানিত সদস্য স্থানীয় সরকার বিভাগের অতি: সচিব বেগম নাসরিন আকতার, জনাব মোঃ এখলাছুর রহমান, জনাব মোঃ সোলায়মান আলম সেঠ, জনাব মোঃ জহুরুল আলম, জনাব শওকত হোসেন এফসিএ ,জনাব এ,এফ,এম কবির মানিক, বেগম আবিদা আজাদ, জনাব এ,এম আনোয়ারুল কবির, সাংবাদিক তপন চক্রবর্তী, জাফর আহমেদ সাদেক ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/প্রকৌশল/অর্থ),সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলীসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সভার কার্যক্রমে সহযোগিতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.