সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা বার আউলিয়ায় একটি যাত্রীবাহী বাস তল্লাসী চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ।
বারআউলিয়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, আজ শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ মাইদুল ইসলাম এর নেতৃত্বে সীতাকুণ্ড থানাধীন মধ্যম সোনাইছড়ি কালাম সেন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী লেনে একটি যাত্রীবাহী বাস কে (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২৭) তল্লাশি চালিয়ে এক মাদক পাচারকারীর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা বলে জানান মাইদুল ইসলাম ।
আটককৃত মাদক পাচারকারী হলেন মোঃ রাকিব(২৩), পিতা- বুতু মাতাব্বর, , সাং-মধ্যম পাড়া(হাসেম দিয়া), থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর আটককৃত মাদকপাচার কারীর বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হবে।
