সাংবাদিকদের উপর হামলার ইন্ধনদাতাদের শাস্তির দাবি

0

সিটিনিউজ ডেস্ক :  গভীর রাতে সাংবাদিক নেতাদের উপর হামলা সমগ্র জাতির বিবেকের উপর হামলা। এ হামলার পেছনে ইন্ধনদাতাসহ গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে উপস্থিত সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি তাঁর বক্তব্যে বলেন, অতীতে এ ধরনের হামলার বিচার না হওয়ায় অপরাধীরা বার বার অপসাহস দেখিয়ে চলছে। আমি গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিক ইউনিয়ন সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভটাচার্য্যরে উপর হামলার প্রতিবাদে ১৮ নভেম্বর শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব অঙ্গনে সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সমাবেশ ও মানববন্ধন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীর সঞ্চালনায় ও সংগঠন সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ, জামালখান ওয়ার্ড কাউন্সিল শৈবাল দাশ সুমন, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড কাউন্সিল কফিল উদ্দিন খান, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেব নাথ, অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম চৌধুরী, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইদুল ইসলাম, দৈনিক সাঙ্গু ও দৈনিক প্রিয় চট্টগ্রামের ইউনিট চীফ আব্দুর রউফ পাটোয়ারী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি অনুপ বিশ্বাস, মহাসচিব খোরশেদ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হাবিবুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, ছাত্রদল চট্টগ্রাম মহানগর সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ, সহ-সভাপতি জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পাঠাগার সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোরশেদ সিকদার, ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, প্রজন্ম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হক, চাঁদের হাটের সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক ম. মাহমুদুর রহমান শাওন, রিপোটার্স ইউনিটের সভাপতি কিরণ শর্ম্মা, নগর খেলাঘরের সংগঠক রুবেল দাশ প্রিন্স, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হাবিব উল্লাহ খান, এডভোকেট চুমকি, প্রিল্যান্স ফটোগ্রাফার আসিফ ইকবাল, মহানগর যুবলীগ নেতা হুমায়ুন কবির, নগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক সামিয়াদ আমিন জিসান, ছাত্রনেতা মোস্তফা কামাল, মোজাম্মেল সানী, কফিল উদ্দিন আহমেদ, মিজানুর রহমান শফিকুল ইসলাম শাকিল, ওয়াহিদুল আলম, শায়েস্ত খান, শফিকুল আলম জালাল আহমেদ রানা, গোফরান চৌধুরী, অনিক দাশ, আরাফাত হোসাইন, শাহাদাত তৌসিফ শোভন।

আরও বক্তব্য রাখেন, কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সংগঠনের যুগ্ম সম্পাদক এস. প্রকাশ পাল, সাংগঠনিক সম্পাদক মুকুল কান্তি সিকদার, অর্থ সম্পাদক সজল হোড়, ক্রীড়া সম্পাদক ইউনুস মেহেদী, নির্বাহী সদস্য আজগর আলী সোহেল, কাঞ্চন সেন, সদস্য ইমরান হোসেন জিকু, আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার জামালখান এলাকায় ছাত্রলীগ-যুবলীগ পরিচয়ধারী দুর্বৃত্তরা হামলা চালিয়ে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য্যকে গুরুতর আহত করে। এ ঘটনায় কায়সার হামিদ ও সাখাওয়াত হোসেন নামে দুই হামলাকারী ঘটনাস্থল হতে গ্রেফতার হয়। তাদের নামে দ্রুত বিচার ট্রাবুনালে হামলা হয়েছে বলে জানা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.