চন্দনাইশে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0

 

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ :: চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক , ডা: শাহদাত হোসেনের বিরুদ্ধে মিথ্যা অডিও প্রচার করে মামলায় আসামী করার প্রতিবাদে চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা: শাহদাত হোসেনের বিরুদ্ধে মিথ্যা অডিও প্রচার করে মামলায় আসামী করার প্রতিবাদে চন্দনাইশ সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও পরে এক বিক্ষোভ সমাবেশ শাহ্ আমিন পার্কের সম্মুখে অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মনঞ্জুর আলম তালুকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি এড.মিজানুল হক চৌধুরী, বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, রবিউল হোসেন জসিম, আ ক ম মোজাম্মেল হক, মো:শহিদুল ইসলাম, কামাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক আহবায়ক জসিম উদ্দিন, যুবদল নেতা জসিম উদ্দীন চৌধরী মিন্টু, মোরশেদুল আলম, মোনায়েম খান, আজম খান, ছোটন, আজিজ, বক্কর, ছাত্রদল নেতা তারিকুল ইসলাম টুটুল, আবদুল মন্নান, আলমগীর, সেলিম উদ্দীন, তছলিম উদ্দিন, মো: ফারুক, শাহাজান, শহিদ, রাজিব, লোকমান, রাজু, পারভেজ, আলা উদ্দিন, মিজান প্রমূখ।

সভায় বক্তাগন বলেন, বর্তমান সরকার নীল নকশার নির্বাচন বাস্তবায়নের জন্য, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করে। তারই ধারাবাহিকতায় নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মিছিল চলাকালে পুলিশ এলোপাতাড়ি লাঠি চার্জ করলে  মিছিলকারীরা দিক-বেদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশের লাঠির আঘাতে কয়েকজন দলীয় নেতাকর্মী আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার বলেছেন, বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখে তাদেরকে তাড়া করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.