পটিয়া সুলতানপুরীর জশনে জুলুছ মঙ্গলবার

0

নিজস্ব প্রতিবেদক::আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় আগামী ৮ রবিউল আউয়াল ২৮ নভেম্বর মঙ্গলবার দক্ষিণ জেলার বৃহত্তর ঐতিহাসিক জশনে জুলুছ-এ ঈদে মিলাদুন্নবী (দ.) এর প্রস্তুতি সভা ২৫ নভেম্বর শনিবার দক্ষিণ জেলার আহ্বায়ক আবু তৈয়বের সভাপতিত্বে সচিব মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় পটিয়া রাজ মুকুট ক্লাবে অনুষ্ঠিত হয়।

এতে মেহমান-এ আ’লা হিসেবে তশরীফ আনেন আওলাদে রাসূল (দ.) গাউছে দাওরান আলহাজ্ব শাহ্ সূফি মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.জি.আ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান পীরজাদা আল্লামা শাহ্ সূফি শেখ সৈয়দ হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা.জি.আ), কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ফজল আহমদ মাওঃ আব্দুল খালেক চেয়ারম্যান, নাছির উদ্দিন, হাফেজ মাওলানা ফারুক আল কাদেরী, শাকিল উদ্দিন, জসিম উদ্দিন, ইসমাঈল, ডা. এম এ হোসেন, বদরুল্লাহ খাঁন, নুরুল হুদা, সাইদুল ইসলাম (টুটুল), হারুনুর রশীদ, মীজান, আবুল কালাম মেম্বার, মঈনুদ্দিন, সাকিব, রানা, এরফান, স¤্রাট, জমীর, আবুল বশর ফকির প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.